বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ২ মাসের জেল
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সারিয়াকান্দিতে মাদক সেবনের অপরাধে খোরশেদ আলম পিকুল (৩৭) নামের একজন মাদক সেবিকে ২ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার (৭ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস ভ্রাম্যমাণ আদালতে এ রায় ঘোষণা করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে এ গ্রামের ভুলু তরফদারের ছেলে খোরশেদ আলম পিকুলকে মাদকসেবন অবস্থায় হাতেনাতে আটক হয়। পরে তার দেহ তল্লাশি করে নিষিদ্ধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জনসম্মুখে তা ধ্বংস করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পিকুলকে ২ মাসের বিনাশ্রমে কারাদণ্ড প্রদান করা হয় এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুমাইয়া ফেরদৌস বলেন, সারিয়াকান্দি উপজেলাকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা শুরু করেছে।
আরও পড়ুনবগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় মাদকবিরোধী অভিযানে কারাদণ্ড প্রাপ্ত মাদক সেবিকে বগুড়া জেলার কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষে এ ধরনের অভিযান চলমান রাখা হবে।
মন্তব্য করুন



_medium_1780838513.jpg)


_medium_1780836875.jpg)

