জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে বিদ্যুস্পৃষ্ট হয়ে আনারুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার আওলাই ইউনিয়নের কাঁকড়া পিংলু গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের উমেদ আলীর ছেলে। স্থানীয় ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আনারুল ইসলাম নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ সংক্রান্ত কাজ করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে গুরুত্বর আহত হলে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরও পড়ুনমন্তব্য করুন

_medium_1780838513.jpg)

_medium_1780836875.jpg)
_medium_1780836742.jpg)

_medium_1780836099.jpg)


