ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৮:০৯ রাত

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

তামিম ইকবাল।

স্পোর্টস ডেস্কঃ  বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হলেন তামিম ইকবাল। আজ (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে প্রথমে পরিচালক পদে বিপুল ভোটে জেতেন তিনি। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
 
অবশ্য সভাপতি নির্বাচনে ভোটের প্রয়োজন পড়েনি, তামিমই একমাত্র সভাপতি পদপ্রার্থী ছিলেন। যে কারণে তিনিই বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন। সহ-সভাপতি হয়েছেন আপতত একজন। তিনি ফাহিম সিনহা।
 
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম। এই ক্যাটাগরি থেকে আরো জিতেছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
 
ক্লাব ক্যাটাগরি থেকে লড়েছেন মোট ১৬ জন। পরিচালক নির্বাচিত হয়েছেন ১২ জন। হেরে যাওয়া প্রার্থীরা হলেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু এবং ইমরোজ আহমেদ।
 
যেখানে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়েছেন তামিম ইকবাল। দ্বিতীয় সর্বোচ্চ ৭২ ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু। এরপর মাসুদুজ্জামান ৭০ এবং ফয়সাল ইয়াসির পেয়েছেন ৬৮ ভোট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম

নোয়াখালীতে আ. লীগের মিছিল-হামলার পর থানার ওসি প্রত্যাহার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার, মদ উদ্ধার

মেয়ের চিকিৎসা করতে  গিয়ে চাকরি হারালেন পিতা, ২৬ বছর ধরে মানবেতর জীবন

সফলতার একযুগ পেরিয়ে মধুপুরের এস কে সাগর শান

বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবির ২ মাসের জেল