ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৫:০৪ বিকাল

কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বাড়াতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বাড়াতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে নেমে বিক্ষোভ করেছেন বিড়ি শ্রমিকরা। এ সময় তারা কুষ্টিয়া–প্রাগপুর মহাসড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

আজ রবিবার (৭ জুন)  দুপুরে উপজেলার হোসেনাবাদ সেন্টারপাড়া এলাকায় স্থানীয় আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা প্রতি হাজার বিড়ি তৈরিতে ৬১ টাকা হারে মজুরি পাচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তারা মজুরি ৮১ টাকা নির্ধারণের দাবি জানালেও ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাতে সম্মতি দেয়নি। এর প্রতিবাদে তারা কর্মবিরতি ভেঙে সড়ক অবরোধে নামেন।

শ্রমিক নেতা রফিকুল ইসলাম ও টিপু বলেন, সকাল থেকে ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চললেও কোনো সমাধান না আসায় শ্রমিকরা বাধ্য হয়ে সড়কে অবস্থান নেন।

তারা আরও বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৬১ টাকার মজুরিতে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। তাই দাবি আদায়ে আমরা আন্দোলনে নেমেছি।

আরও পড়ুন

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট তৈরি হয়। যাত্রী ও পথচারীদের অনেকেই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে গন্তব্যে পৌঁছাতে বাধ্য হন। দুপুরের তীব্র রোদে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শ্রমিক ও ফ্যাক্টরি কর্তৃপক্ষের মধ্যে মজুরি নিয়ে বিরোধ তৈরি হওয়ায় তারা সড়কে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তবে এ বিষয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ার দৌলতপুরে মজুরি বাড়াতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

পটুয়াখালীতে রেস্টুরেন্টকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মিছিল করে নাশকতা সৃষ্টির অভিযোগে টঙ্গী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

সুনামগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০