ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৪:৩৫ দুপুর

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ৪,ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক দুই ঘটনায় অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও অঞ্চলটিতে ইসরায়েলি সেনাদের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

শনিবার (৬ জুন) স্থানীয় সময় রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ডো ব্রিগেডের এগোজ ইউনিটের ডেপুটি স্কোয়াড কমান্ডার ক্যাপ্টেন শাহার গামলা (২৩) গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে হিজবুল্লাহর ড্রোন হামলায় মারাত্মকভাবে আহত হয়। 

শনিবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার (৫ জুন) পৃথক আরেক ঘটনায় গিভাটি ব্রিগেডের শাকেড ব্যাটিলিয়নের সার্জেন্ট ওহাদ ইয়ারি (২১) দুর্ঘটনাবশত আগ্নেয়াস্ত্র থেকে বের হওয়া গুলিতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব ঘটনার সময় সেখানে বিরাজমান পরিস্থিতি তদন্ত করে দেখছে সামরিক পুলিশ।

আরও পড়ুন

এদিন দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ছোড়া ফার্স্ট-পারসন ভিউ (এফপিভি) ড্রোনের আঘাতে আরও চার ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে আইডিএফ জানিয়েছে। আহত সেনাদের সরিয়ে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত, আহত ৪

সুনামগঞ্জ সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির মাইকিং

ব্রাহ্মণবাড়িয়ায় দোকান উচ্ছেদ নিয়ে সংঘর্ষ, আহত ২০

ফেনীতে মারধরের শিকার মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দেড় বছর পর সাফ জয়ের দেড় কোটি টাকা পেলেন সাবিনারা

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের