ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ১২:৫৬ দুপুর

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ৬

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ৬, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে, এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। শনিবার (৬ জুন) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আল-জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানিয়েছেন, বিয়ের অংশ হিসেবে স্থাপিত তাঁবুতে বা এর আশপাশে একাধিক প্রজেক্টাইল বিস্ফোরণ ঘটে। বোমার বারুদের টুকরো আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে পাশের স্কুলেও এর প্রভাব পড়েছে, যেখানে বাস্তুচ্যুত পরিবারগুলো আশ্রয় নিয়েছিল। তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কোথায় এবং কখন এই হামলা হয়েছে, তা জানায়নি আল-জাজিরা।

আরও পড়ুন

আল শিফা হাসপাতালের এক সূত্র নিশ্চিত করেছে, নারী ও শিশুরাও হতাহতের মধ্যে রয়েছেন। বিয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া এক আত্মীয় জানিয়েছেন, তাঁবুটি ছিল পরিপূর্ণ। কয়েক মিনিটের ব্যবধানে আনন্দের এই অনুষ্ঠান রক্তাক্ত ও শোকের মুহূর্তে পরিণত হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিরা সবসময় এই উদ্বেগ আর ভয় নিয়েই বাস করে, কারণ যে কোনো সময় এ ধরনের হামলা হতে পারে। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় নিহত ৬

আমাদের একটি জ্ঞানভিত্তিক রাষ্ট্র ও সমাজ গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

দ্রুত রায় কার্যকর চান রামিসার বাবা

নাটোরে আধুনিক ব্যাগিং পদ্ধতিতে আঙ্গুর চাষে সফল মিলন

শেষ প্রস্তুতি ম্যাচে জয় ব্রাজিলের

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী