জানা যায়, গত ৩ জুন রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙা ব্রিজের উত্তর পাশের ঢালে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় জোবায়ের বাধা দিলে ছিনতাইকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর জখম করে।
আরও পড়ুননারায়ণগঞ্জ বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত মো. জোবায়ের (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ রোববার (৭ জুন) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার এনায়েতনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে। ছিনতাইকৃত মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780826900.jpg)


_medium_1780823597.jpg)




