ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০২:৩৩ দুপুর

বন্ধ খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ

বন্ধ খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ঝিনাইদহের সাফদারপুরে মালবাহী ট্রেনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ রয়েছে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। আজ রোববার (৭ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

সাফদারপুর স্টেশন মাস্টার মো. গোলাম রসুল নয়ন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেনটি সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসেছে, উদ্ধার কাজ চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ

পঞ্চগড় সীমান্তে শূন্যরেখায় তিনদিন ধরে অবস্থান নারী-শিশুসহ ১০ জনের

ঈদযাত্রায় দুর্ঘটনায় ৪৩৮ নিহত : যাত্রী কল্যাণ সমিতি

খামেনিকে বিশেষ চিঠি পৌঁছে দিতে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তেজাপূর্ণ ম্যাচে চিলিকে হারাল পর্তুগাল

আমরা কি পারিবারিক বন্ডিং থেকে দূরে সরে যাচ্ছি