ভিডিও বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৪ জুন, ২০২৬, ০৮:২০ রাত

অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ করল বিসিবি

অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ করল বিসিবি

চলতি জুন মাসে সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। যেখানে তিন ওয়ানডে ম্যাচের সাথে রয়েছে তিন টি-টোয়েন্টি ম্যাচও। আসন্ন এই দুই সিরিজের ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ করেছে বিসিবি।

ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই তিনটি ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট। প্রথম ওয়ানডে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল। দ্বিতীয় ওয়ানডেতে আহসান রাজা ও তানভীর আহমেদ অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন। আর তৃতীয় ওয়ানডেতে এই দায়িত্বে অ্যালেক্স ওয়ার্ফের সঙ্গে থাকবেন মাসুদুর রহমান মুকুল।

ওয়ানডে সিরিজে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ। প্রথম ও তৃতীয় ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা, আর দ্বিতীয় ম্যাচে এই দায়িত্ব পালন করবেন অ্যালেক্স ওয়ার্ফ। তিনটি ম্যাচেই চতুর্থ আম্পায়ারের দায়িত্বে রাখা হয়েছে মোর্শেদ আলী খানকে।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই পর্বেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন প্রকাশ ভাট।

আরও পড়ুন

প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। দ্বিতীয় ম্যাচে তার সঙ্গে থাকবেন তানভীর আহমেদ, আর তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল।

টিভি আম্পায়ার হিসেবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে থাকবেন তানভীর আহমেদ, দ্বিতীয় ম্যাচে মাসুদুর রহমান মুকুল এবং তৃতীয় ম্যাচে গাজী সোহেল। অন্যদিকে চতুর্থ আম্পায়ার হিসেবে প্রথম ম্যাচে থাকবেন মাসুদুর রহমান মুকুল, দ্বিতীয় ম্যাচে গাজী সোহেল এবং তৃতীয় ম্যাচে দায়িত্ব পালন করবেন তানভীর আহমেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়া সিরিজের আম্পায়ারদের তালিকা প্রকাশ করল বিসিবি

বরগুনায় ডাকবাংলো থেকে ২ শিশুসহ মায়ের মরদেহ উদ্ধার

যে কারণে পেছালেন ‘স্পাইডার-ম্যান’র শুটিং

‘আমাকে কেউ অপহরণ করেনি, স্বেচ্ছায় ঘর ছেড়ে বিয়ে করেছি’

সরকার বন্ধ থাকা মোগলহাট স্থলবন্দর চালু করতে চায় : স্থলবন্দর চেয়ারম্যান

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী