ভিডিও রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৯:২৬ পিএম

জয়পুরহাটে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

জয়পুরহাটে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক গৃহবধুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা ও জয়পুরহাট সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো: হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)।

জয়পুরহাট সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী জানান, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট বিলপাড়া এলাকায় হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) জমির মাঠের  ক্ষেত থেকে ধানের নাড়া কেটে বাড়ির কাছাকাছি আসছিলেন।

আরও পড়ুন

এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা  জেনারেল হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে দুর্গাদহ বাজার এলাকায় তার মৃত্যু হয়। পৃথক এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দির চরে মহিষের বাথান থেকে ৪ রাখালকে অপহরণ

উত্তরঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দু’জনই মৌ...

সিরাজগঞ্জে ‘ব্রাজিল বাড়ি’ 

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ শিবির নেতার বিরুদ্ধে : ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আল্লাহ যেন যুবদলের নতুন কমিটিকে শক্তি দেন : মির্জা ফখরুল ইসলাম