জয়পুরহাটে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনায় এক কৃষক ও এক গৃহবধুসহ দুইজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলা ও জয়পুরহাট সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট গ্রামের মো: হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) এবং পাঁচবিবি উপজেলার কুয়াতপুর গ্রামের মৃত পুরা মফিজের ছেলে সামছুদ্দিন (৬০)।
জয়পুরহাট সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূরে আলম সিদ্দিকী জানান, জয়পুরহাট সদর উপজেলার দোগাছি ইউনিয়নের থিয়ট বিলপাড়া এলাকায় হারুন শেখের স্ত্রী জাহানারা বেগম (৩০) জমির মাঠের ক্ষেত থেকে ধানের নাড়া কেটে বাড়ির কাছাকাছি আসছিলেন।
এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়ার আগেই পথিমধ্যে দুর্গাদহ বাজার এলাকায় তার মৃত্যু হয়। পৃথক এই দুটি ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/171212