ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৮:৫৩ পিএম

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সোমাইয়া(৮) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩ জুন) বেলা আনুমানিক সাড়ে ১১টায় উপজেলার সাহাগোলা ইউনিয়নের বহলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোমাইয়া রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামের ওয়াসিমের মেয়ে।

জানা যায়, সোমাইয়া খট্টেশ্বর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। আজ বুধবার (৩ জুন) সকালে সে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, খবর পেয়ে আমি হাসপাতালে দেখতে গিয়েছিলাম। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশু সোমাইয়াকে মৃত ঘোষণা করলেও স্বজনরা উন্নত চিকিৎসার আশায় নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাজেটকে লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করলো জামায়াত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

যারা অ্যাওয়ার্ড পাচ্ছে তাদেরকে অনেক দর্শক চিনে না: মনিরা মিঠু

শ্রীপুরে ময়লার ভাগাড় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফুটবলের উত্তাপে শুরু নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০