ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৪:০৫ দুপুর

মৌলভীবাজার পুলিশের ৩ ওসিসহ ৭ কর্মকর্তাকে বদলি

মৌলভীবাজার পুলিশের ৩ ওসিসহ ৭ কর্মকর্তাকে বদলি

মৌলভীবাজারে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ রদবদল করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

আজ বুধবার (৩ জুন) নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, বদলিকৃত কর্মকর্তাদের কেউ কেউ নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। ফলে স্থানীয় প্রশাসন ও সরকারি দলের নেতাদের নানা আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে তাদের স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।

মঙ্গলবার মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জেলার তিনটি থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসিসহ মোট সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার বর্তমান ওসি মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লাকে পুলিশ পরিদর্শক (অপরাধ শাখা) হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

কমলগঞ্জ থানার ওসি আব্দুল আউয়ালকে পুলিশ পরিদর্শক (সদর সার্কেল) এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোহাম্মদ রুহুল আমীন তালুকদারকে শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশ পরিদর্শক দিলীপ কান্ত নাথকে পুলিশ পরিদর্শক (প্রশাসন) হিসেবে পুলিশ অফিসে এবং পুলিশ পরিদর্শক আব্দুল মালিককে জুড়ী থানার পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, জারি করা এ বদলি ও পদায়নের নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার পুলিশের ৩ ওসিসহ ৭ কর্মকর্তাকে বদলি

এক মামলায় জামিন পেলেন দীপু মনি

নিখোঁজের ৩ দিন পর কাপ্তাই হ্রদে ভেসে উঠলো যুবকের মরদেহ

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

শিবপুরে সড়কের পাশ থেকে বাক্স বন্দি নবজাতকের লাশ উদ্ধার

সীমান্তে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি আহত