ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ০৩:৪৬ পিএম

শিবপুরে সড়কের পাশ থেকে বাক্স বন্দি নবজাতকের লাশ উদ্ধার

শিবপুরে সড়কের পাশ থেকে বাক্স বন্দি নবজাতকের লাশ উদ্ধার

নরসিংদীর শিবপুরে সড়কের পাশ থেকে বাক্স বন্দি এক দিন বয়সী নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (৩ জুন) সকালে ইটাখোলা মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার পঁচারবাড়ি এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  সকালে উপজেলার পঁচারবাড়ি এলাকায়  ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের পাশে ও ধানক্ষেতের সাথে একটি বাক্সে (কার্টুনে) নবজাতকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসময় লাশের পাশে একটি ব্যাগে কিছু কাপড় পাওয়া যায়। তবে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমালেও তাৎক্ষণিকভাবে কেউ নবজাতকের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আরও পড়ুন

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানায়, নবজাতকটি ছেলে বাচ্চার।  ধারণা করা হচ্ছে পরিচয় লুকানোর জন্য রাতের আধাঁরে নবজাতকটির লাশ সড়কের পাশে ফেলে রেখে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়