ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ১০:৩৫ পিএম

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে ও ঢাকায় গ্রাহকদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (২ জুন) দুপুরে ইসলামী ব্যাংক বগুড়া শাখার সামনে সচেতন গ্রাহক ফোরাম বগুড়া মানব বন্ধন কর্মসূচি পালন করে।

মানব বন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের আইনজীবী শাহীন মিয়া। শ্রমিক নেতা আজগর আলীর পরিচালনায় মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন বগুড়া চেম্বারের নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও গ্রাহক ফোরামের  যুগ্ম আহবায়ক সেলিম রেজা, আইনজীবী আল আমীন, প্রভাষক ড. হেদাইতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, এড. নুরুল ইসলাম আকন্দ, ইঞ্জিনিয়ার আব্দুল হাকিম, হাসান আলী, ইব্রাহিম হোসেন, আবু বক্কর সিদ্দিক, সাইফুল ইসলাম ভান্ডারী, মহিলা আমানতকারী শাহনেওয়াজ রেবা ও লুৎফা বেগম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে ব্যাংক দখল করে প্রকৃত মালিকদের বের করে দিয়ে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুটপাট করে ইসলামী ব্যাংককে পঙ্গু করা হয়েছে। আবার ব্যাংককে ধ্বংস করতে এম ডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। বর্তমানে ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করতে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফ্যাসিস্টের দোসরদের নিয়োগ দেয়া হচ্ছে।

আরও পড়ুন

ব্যাংককে আগের অবস্থায় ফিরে নিতে প্রকৃত মালিকদের নিকট ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার আহবান জানান। বক্তারা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল না করলে বাংলাদেশ্য ব্যাংক ঘেরাও করা হবে বলে হুশিয়ারী দেয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১