ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬ ১২:৩৩ এএম

জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে অন্তর-কামরান

অন্তর এবং কাম্রান

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ঐতিহ্যবাহী হবিগঞ্জ  জেলার শিক্ষার্থীদের নিয়ে তৈরী সংগঠন 'হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ' এর নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি অন্তর অধিকারী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কামরান হুসেইন  দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। 

সোমবার (১ জুন) সংগঠনের উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয় এবং আগামী ৩ মাসের মধ্যে  কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করা হয়।

এছাড়া কমিটিতে সিনিয়রব সহ-সভাপতি সাইদুর রহমান পারভেজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আকাশ মিয়া এবং সিনিয়র সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোছাঃ হেপি।

কমিটির সভাপতি অন্তর অধিকারী বলেন, “হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি একটি গভীর দায়িত্বের অঙ্গীকার। যারা আমার ওপর আস্থা রেখেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি, সংগঠন কেবল কিছু মানুষের সমষ্টি নয় এটি স্বপ্ন, সম্ভাবনা ও পারস্পরিক দায়বদ্ধতার এক সেতুবন্ধন।

আরও পড়ুন

শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার, নেতৃত্বের বিকাশ এবং মানবিক মূল্যবোধের চর্চাকে সামনে রেখে আমরা ঐক্য, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার ভিত্তিতে একটি শক্তিশালী ও গতিশীল সংগঠন গড়ে তুলব। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ছাত্রসমাজের বৃহত্তর কল্যাণে কাজ করাই হবে আমাদের প্রধান লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ জ্ঞান, প্রজ্ঞা ও সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে এই প্রত্যয় ব্যক্ত করছি।”

সাধারণ সম্পাদক মোঃ কামরান হুসেন বলেন, “সাধারণ সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থীদের সমস্যা সমাধান, সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে আমরা আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতায় হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদকে আরও সমৃদ্ধ ও কার্যকর সংগঠনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করছি।”

উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আশা প্রকাশ করেন যে, নবগঠিত জেলা কল্যাণ কমিটি ঐক্য, স্বচ্ছতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত