ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ১১:৪৭ পিএম

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জলাইন থেকে ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার(২ জুন) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লালু মিয়া ওই গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, আজ সকালে লালু মিয়া তাঁর ছেলের টমটম গাড়িটি চার্জলাইন থেকে খুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনতা ব্যাংক পিএলসি-এর ৮৯৫তম বোর্ড সভা অনুষ্ঠিত

বাংলাদেশে এসে বড় ঘোষণা আতিফ আসলামের

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার

মিডল্যান্ড ব্যাংক পিএলসি. ও ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর মধ্যে হোম লোন সুবিধা প্রদানে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

টানা ব্যর্থতা কাটাতে ব্রাজিল কোচ আনচেলত্তির শরণাপন্ন ইতালি

বগুড়ায় ফ্লাইওভারের নিচ থেকে মাজার ভক্ত পাগলের মরদেহ উদ্ধার