ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৩:০১ দুপুর

বিসিবি’র লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রতিনিধি

বিসিবি’র লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রতিনিধি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই প্রতিনিধি বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক পরিস্থিতি, নির্বাচনী প্রক্রিয়া, বোর্ড পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নিতেই তাদের এ সফর বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার মাহিন এম রহমান জানান, আইসিসি’র প্রতিনিধিরা দেশের ক্রিকেট প্রশাসনের বর্তমান অবস্থা, বিসিবি’র কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। সফরকালে আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বিসিবির লিগ্যাল টিমের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে চলমান পরিস্থিতি, বিভিন্ন আইনি বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। ক্রিকেট প্রশাসনে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে আইসিসির এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠক শেষে প্রতিনিধিরা তাদের পর্যবেক্ষণ ও সুপারিশ আইসিসি বোর্ড এবং সংশ্লিষ্ট মহলের কাছে তুলে ধরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিবির নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতেই আইসিসি বোর্ডের দুই প্রতিনিধি বাংলাদেশ সফরে এসেছেন। এর আগে গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিনিধি দলের বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছিল বিসিবি। বিসিবি জানিয়েছে, তারা জানতে পেরেছে যে আগামী সময়ে আইসিসির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করতে পারে। সফরকালে প্রতিনিধিদলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফর শেষে মঙ্গলবার রাতেই প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করতে পারে। আগামী রোববার অনুষ্ঠিত হবে বিসিবির নির্বাচন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি’র লিগ্যাল টিমের সঙ্গে বৈঠক করবেন আইসিসি প্রতিনিধি

হামলা বন্ধে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

বিশ্বকাপ অনুশীলনে যোগ দিয়ে যে বার্তা দিলেন রোনালদো

বগুড়ায় টনসিল অপারেশন করতে এসে অজ্ঞানের পর গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী