ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০২:৫৮ দুপুর

হামলা বন্ধে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

হামলা বন্ধে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে ইসরায়েলের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। একই সঙ্গে মার্কিন পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলও লেবাননের রাজধানী বৈরুতের ওপর আর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবানন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, পারস্পরিক হামলা বন্ধের মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহ সম্মতি দিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি আমাদের শহরগুলো ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতের ওপর হামলা চলবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে।

এর আগে ইরান সতর্ক করেছে যে, লেবাননে ইসরায়েল যে সামরিক অভিযান পরিচালনা করছে সেটি চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য হুমকি তৈরি করছে। সোমবার রাতে দেওয়া ওই বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবানন দূতাবাস জানায়, প্রস্তাবিত সমঝোতা বা চুক্তির আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ হবে। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা করা থেকে বিরত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই যুদ্ধবিরতি পরে পুরো লেবাননজুড়ে কার্যকর করা হবে।

যদিও নেতানিয়াহু বলেছেন, একই সময়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে। দুই পক্ষ হামলা বন্ধে সম্মত হয়েছে বলে ট্রাম্প দাবি করলেও, পরে কিছু সংঘর্ষের খবরও পাওয়া গেছে। হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক ও সেনাদের ওপর ড্রোন ও কামানের গোলা ব্যবহার করে তারা তিনটি হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলা হয়েছে। সেই সঙ্গে দেশটির ডেবিন শহরে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটার কথা জানানো হয়েছে। এর আগে ইরান-সমর্থিত হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাবে বৈরুতের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। এ ঘটনায় ইরানের কর্মকর্তারা তীব্র প্রতিক্রিয়া জানান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি লেবাননসহ সংঘাত-সংশ্লিষ্ট সব এলাকার জন্য প্রযোজ্য এবং একটি এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘন মানে সব এলাকায় তা লঙ্ঘন করা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলা বন্ধে সম্মত ইসরায়েল-হিজবুল্লাহ

বিশ্বকাপ অনুশীলনে যোগ দিয়ে যে বার্তা দিলেন রোনালদো

বগুড়ায় টনসিল অপারেশন করতে এসে অজ্ঞানের পর গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামে পিকআপের ধাক্কায় বাবা-ছেলে নিহত

হামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

জুন মাসজুড়ে একাধিক তাপপ্রবাহের আভাস