ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬ ০৮:২২ এএম

বিসিবি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল

ছবি, সংগৃহীত, বিসিবি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনকে সামনে রেখে সোমবার (১ জুন) ঢাকায় এসে পৌঁছেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। আগামী ৭ জুন বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

আইসিসি একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ‘আইসিসির দুই বোর্ড প্রতিনিধি, ড. মোহাম্মদ মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং ট্যাভেঙ্গওয়া মুকুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) বাংলাদেশে এসেছেন। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিভিন্ন অংশীজনের (স্টেকহোল্ডার) সঙ্গে বৈঠক করবেন এবং দেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে বিসিবির নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন।’

আরও পড়ুন

বিসিবির নেতৃত্ব পরিবর্তন এবং নির্বাচনী প্রস্তুতির এক উত্তাল সময়ে বাংলাদেশ সফরে এলো আইসিসির এই প্রতিনিধি দল। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি বর্তমানে সাবেক সফল অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের একটি অ্যাড-হক কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।

এর আগে, গত বিসিবি নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি নির্বাচনী তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন তৎকালীন বোর্ডটি ভেঙে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ৫ দিন ভারী বর্ষণ ও বজ্রবৃষ্টির আভাস, ১০ জেলায় সতর্কসংকেত

শচীন-আফ্রিদির পুরনো রেকর্ড ভেঙে বৈভব সূর্যবংশীর নতুন ইতিহাস

প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন নরেন্দ্র মোদি

চেলসি ছেড়ে অ্যাস্টন ভিলায় আর্জেন্টাইন ফুটবলার

তরুণদের আন্দোলন নিয়ে সমাধান খুঁজতে বললেন সানিয়া মির্জা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত