ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০২:৩০ রাত

৮ জুন নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

ছবি, সংগৃহীত, ৮ জুন নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

আগামী সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন শুরু হচ্ছে। 

আগামী ৮ জুন শুরু হওয়া ৫৭তম এ সীমান্ত সম্মেলন ১১ জুন পর্যন্ত চলবে।

সোমবার (১ জুন) বিজিবির সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি জানান।

তিনি জানান, সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

আরও পড়ুন

প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। 

অপরদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবে।

ওই  প্রতিনিধিদলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ জুন নয়াদিল্লিতে শুরু হচ্ছে বিজিবি-বিএসএফের সীমান্ত সম্মেলন

বিসিবি নির্বাচনকে সামনে রেখে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল

মিরপুর থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ২৮

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম

চীনে প্রশিক্ষণে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা

সুন্দরবনে বনদস্যুদের হাতে ৬ জেলে অপহরণ