প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার হলেন কামরুল ইসলাম
কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে সোমবার (১ জুন) প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কামরুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও পড়ুনএতে আরও উল্লেখ করা হয়, তিনি যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে—যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780340633.jpg)





