ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৯:৩০ রাত

১০ দিনে বিআরটিএর ৭৫৮ অভিযান, মামলা ৮১৩

সংগৃহীত,১০ দিনে বিআরটিএর ৭৫৮ অভিযান, মামলা ৮১৩

ঈদযাত্রা ও ঈদের পর কর্মস্থলে ফেরা নির্বিঘ্ন করতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ অভিযানে ১০ দিনে সংস্থার ৫৯টি ভ্রাম্যমাণ আদালত ৭৫৮টি অভিযান পরিচালনা করেছেন।

এসব অভিযানে ৮১৩টি মামলার পাশাপাশি ১৬ লাখ ৬১ হাজার ২৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া নিয়ম অমান্য করায় ছয়টি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

বিআরটিএ সূত্রে জানা গেছে, ঈদযাত্রার শুরুতেই গত ২২ মে থেকে বড় পরিসরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়, যা ৩১ মে পর্যন্ত একনাগাড়ে চলে। এ ছাড়া ঈদ-পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঢাকার সায়েদাবাদসহ বিভিন্ন বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

যানবাহন ছাড়ার আগে চালকদের নির্ধারিত গতিসীমা অনুসরণ, বেপরোয়া ওভারটেকিং পরিহার এবং ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি দূরপাল্লার যাত্রীদেরও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য অবহিত করা হচ্ছে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, আগের চেয়ে বিআরটিএ’র অভিযান জোরদার হওয়ায় চালকদের একটি বড় অংশের মধ্যে সচেতনতা লক্ষ্য করা গেছে। তবে সড়ক নিরাপদ রাখতে এই কর্মসূচি শুধু ঈদ মৌসুমে সীমাবদ্ধ না রেখে সারা বছরই অব্যাহত রাখা প্রয়োজন।


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. হাদিউজ্জামান কালের কণ্ঠকে বলেন, শুধু ঈদ মৌসুমে নয়, সারা বছর তদারকি ও সমন্বিত কর্মসূচি অব্যাহত রাখতে হবে। কারণ এক বা দুই সপ্তাহে একজন গাড়িচালক হুট করে তার আচরণ পরিবর্তন করবেন—এমনটা আশা করা ঠিক নয়। অভ্যাস পরিবর্তনের বিষয়টি দীর্ঘদিনের চর্চার ওপর নির্ভর করে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিনে বিআরটিএর ৭৫৮ অভিযান, মামলা ৮১৩

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সমর্থকদের মিছিলে এনসিপির ধাওয়া

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দিল্লীতে বসছে বিজিবি–বিএসএফ সম্মেলন, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ 

প্রতারণা মামলায় বদরগঞ্জ কলেজের প্রভাষক শামীম কারাগারে

বগুড়ার টিনপট্টিতে যুবককে ছুরিকাঘাত, হামলাকারী মোটরসাইকেল আরোহী