ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৩:৩১ দুপুর

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসারের ইন্তেকাল

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসারের ইন্তেকাল,ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : দেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, প্রখ্যাত গণসংগীতশিল্পী ও সংগঠক কামরুদ্দিন আবসার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কামরুদ্দিন আবসার দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর বিআইএসএইচ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।কামরুদ্দিন আবসার দীর্ঘ কর্মজীবনে বামপন্থী আদর্শভিত্তিক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি লেখক সংগঠন বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে দীর্ঘদিন জড়িত ছিলেন। পাশাপাশি গণসংস্কৃতি ফ্রন্টের সক্রিয় সংগঠক হিসেবে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জনপ্রিয় গণসংগীত দল ‘সৃজনের’ সঙ্গেও ছিল তার দীর্ঘদিনের নিবিড় সম্পৃক্ততা। শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সাংস্কৃতিক লড়াইকে এগিয়ে নিতে তিনি আজীবন কাজ করে গেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একনিষ্ঠ, নির্লোভ, নিরহংকার ও এক সাহসী সাংস্কৃতিক কর্মী। মাঠের সংগঠকই নন, গণসংগীতের জগতে তার অবদান ছিল অনন্য। গণসংগীতচর্চার পাশাপাশি তিনি নিজে অসংখ্য গান রচনা করেছেন এবং সেগুলোতে সুরারোপ করেছেন। প্রগতিশীল গণসংগীতের পাশাপাশি শিশুদের জন্য বহু ছড়াগানেও সুর দিয়েছেন গুণী এই শিল্পী।

আরও পড়ুন

তার প্রয়াণে দেশের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণসংগীতশিল্পী কামরুদ্দিন আবসারের ইন্তেকাল

চীনের আপত্তি উপেক্ষা করে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা জাপানের

গার্দিওলা-জিদানদের পাশে এনরিকে

নেত্রকোণায় বাসচাপায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

লেবাননের বোফোর্ট দুর্গ দখলে নিলো ইসরাইল

জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে : রিজভী