ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৩:২৩ দুপুর

গার্দিওলা-জিদানদের পাশে এনরিকে

গার্দিওলা-জিদানদের পাশে এনরিকে, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় দল হিসেবে টানা দ্বিতীয়বার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের কীর্তি গড়েছে পিএসজি। ফাইনালে নাটকীয় লড়াই শেষে পেনাল্টি শুটআউটে আর্সেনালকে ৪-৩ ব্যবধানে হারানোর পর ক্লাবটির প্রধান কোচ লুইস এনরিকে বললেন, এই শিরোপা গত বছরের চেয়েও বড় অর্জন।

ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে গত মৌসুমে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল পিএসজি। এবার বুদাপেস্টে আর্সেনালের বিপক্ষে জয়ের কাব্য লিখল মারকিনিয়োসের দল। ফাইনাল শেষে সম্প্রচারমাধ্যম ক্যানাল প্লাসকে এনরিকে বলেন, ‘আমাদের জন্য এটা আরও বড় অর্জন, কারণ আমরা জানতাম আর্সেনালের মতো দলের বিপক্ষে খেলা কতটা কঠিন। আমাদের দল এবং পুরো শহরের জন্য এটি অবিশ্বাস্য এক সাফল্য।’

২০১৫ সালে বার্সেলোনাকে ইউরোপসেরা করার পর এবার পিএসজিকে নিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতলেন এনরিকে। ফলে কার্লো আনচেলত্তি, বব পেইসলি, জিনেদিন জিদান ও পেপ গার্দিওলার পর পঞ্চম কোচ হিসেবে তিনটি ইউরোপিয়ান কাপ জয়ের কৃতিত্ব গড়লেন তিনি। এনরিকে বলেন, ‘পুরো মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় আমরা এই শিরোপার যোগ্য দাবিদার। যদিও ফাইনালটি ছিল ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

আরও পড়ুন

দলটির অধিনায়ক মারকিনিয়োস বলেন, ‘এবারের অনুভূতি ভিন্ন। টানা দুইবার শিরোপা জিততে পারাটা অবিশ্বাস্য। আমরা দেখিয়েছি এই শিরোপা জয়ের জন্য কতটা মরিয়া ছিলাম। মৌসুমের শুরুতেই কোচ বলেছিলেন, একবার জেতা কঠিন, কিন্তু টানা দুইবার জেতা আরও কঠিন। এটাই ছিল আমাদের লক্ষ্য, আর আজ আমরা সেই মানসিকতারই প্রতিফলন দেখিয়েছি।’

ফাইনালে পিএসজিকে সমতায় ফেরানো দেম্বেলে বলেন, ‘এটা অসাধারণ, সত্যিই দারুণ একটি রাত। টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য পূরণ করতে আমরা পুরো মৌসুম কঠোর পরিশ্রম করেছি। এটি দুর্দান্ত অনুভূতি। আমরা ভীষণ আনন্দিত এবং আজকের রাতটি উপভোগ করব। কাজটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না। তবে পুরো মৌসুমই কঠিন ছিল। আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছি এবং সবাই ভীষণ খুশি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্দিওলা-জিদানদের পাশে এনরিকে

নেত্রকোণায় বাসচাপায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

লেবাননের বোফোর্ট দুর্গ দখলে নিলো ইসরাইল

জামায়াত হাদিয়ার নামে চাঁদাবাজি করছে : রিজভী

নেইমারকে ছাড়াই মাঠে নামছে ব্রাজিল 

যুদ্ধের শুরু থেকেই ইরানে হামলা চালায় আমিরাত : ওয়াল স্ট্রিট জার্নাল