পিএসজি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গ্রেপ্তার চার শতাধিক
স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের বিপক্ষে প্যারিস সেন্ট-জার্মেইর (পিএসজি) জয়ের পর ফ্রান্স জুড়ে দলটির ভক্ত ও পুলিশের মধ্যে সংঘর্ষে ৪০০ জনের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার ভোররাতে ৪১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২৮০ জন প্যারিসের বাসিন্দা।
পেনাল্টি শুটআউটে ফরাসি দলটি জেতার কিছুক্ষণ পরেই রাজধানী জুড়ে ভক্তদের ঢল নামে। খেলার শুরুতেও পিএসজির পার্ক দে প্রিন্সেসে বিশাল পর্দায় ফাইনাল দেখতে আসা সমর্থকদের সঙ্গেও পুলিশের সংঘর্ষ হয়েছে।
প্যারিস থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে, জয়ের পর ফ্লেয়ার জ্বালানো হচ্ছে, রাস্তায় ইলেকট্রিক বাইক পোড়ানো হচ্ছে এবং অন্তত একটি দোকানের কাচ ভাঙছে ভক্তরা।
পুলিশ জানিয়েছে, এই গোলযোগের সময় ছয়টি যানবাহন, দুটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বাসস্টপ ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানী প্যারিসে বাস, ট্রেন ও রেলস্টেশনে অস্থিরতা দমনে হাজার হাজার নিরাপত্তা কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল।
আরও পড়ুনআতশবাজি ও ফ্লেয়ার ছোড়া হয় এবং এই সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। শহরের কেন্দ্রস্থলে ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেস বলেছেন, সাতজন কর্মকর্তা আহত হয়েছেন এবং এই অস্থিরতাকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন।
সংঘর্ষের পর দেশটির কট্টর ডানপন্থী নেত্রী মেরিন লে পেন সামাজিকমাধ্যম এক্স-এ লিখেছেন: কেবলমাত্র ফ্রান্সে একটি ফুটবল ক্লাবের বিজয় দাঙ্গার জন্ম দেয়। সন্ধ্যায় সহিংসতার ঘটনা এড়াতে সবাই নিজেদের বাড়িতে তালাবদ্ধ করে রাখতে বাধ্য হয়।
গত বছর পিএসজির ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জয়ের পর সংঘর্ষের কারণে ১৭ বছর বয়সী এক কিশোরসহ দুজন নিহত হয়।
সূত্র: বিবিসি
মন্তব্য করুন






_medium_1780133163.jpg)
_medium_1780121761.jpg)
_medium_1780131070.jpg)