ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৬, ০৪:৪৪ দুপুর

বিশ্বকাপের জন্য বিয়ে পিছিয়ে দিলেন নিউজিল্যান্ড গোলরক্ষক

নিউজিল্যান্ড গোলরক্ষক মাইকেল উডে

বিশ্বকাপে খেলার ডাক পেলে অনেক কিছুই বদলে যায়। নিউজিল্যান্ড গোলরক্ষক মাইকেল উডের ক্ষেত্রে বদলে গেল বিয়ের পরিকল্পনাও। ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ায় বাগ্‌দত্তা জান্না রেন্টনের সঙ্গে বিয়ের আয়োজন আপাতত পিছিয়ে দিয়েছেন তিনি।

এক বছর আগে বাগ্‌দান সেরেছিলেন ২৭ বছর বয়সি উড। তখন কোচ ড্যারেন বাজলির বিশ্বকাপ পরিকল্পনায় নিজেকে ভাবার সুযোগ খুব বেশি ছিল না তার। তাই ১১ জুন থেকে ১৯ জুলাইয়ের বিশ্বকাপ চলার সময়েই বিয়ের পরিকল্পনা করেছিলেন তিনি।

কিন্তু নিউজিল্যান্ডের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে তৃতীয় গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন অকল্যান্ড এফসির এই কিপার। তার আগে দলে রয়েছেন ম্যাক্স ক্রোকম্ব ও অ্যালেক্স পলসেন। বিশ্বকাপে এক মিনিটও মাঠে নামার সুযোগ নাও পেতে পারেন উড, তবু এই ডাককে জীবনের বড় সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমকে উড বলেছেন, ‘আমার বাগ্‌দত্তা খুবই সমর্থন দিয়েছে। বিয়ে বাতিল করার জন্য এটা খারাপ কোনো কারণ নয়, চার বছরে একবারই এমন সুযোগ আসে। আমরা আগামী বছর করব।’

আরও পড়ুন

উডের বিশ্বকাপ যাত্রাও নাটকীয়। মৌসুমের মাঝপথে অকল্যান্ডের একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। তবে অলিভার সেল হাঁটুর চোটে ছিটকে গেলে আবার সুযোগ পান উড। সেই সুযোগ কাজে লাগিয়ে অকল্যান্ডের এ-লিগ চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

মেলবোর্ন সিটির বিপক্ষে প্লে-অফে টাইব্রেকারে গুরুত্বপূর্ণ সেভের পর সিডনি এফসির বিপক্ষে ১-০ গোলের গ্র্যান্ড ফাইনাল জয়ে ক্লিনশিট রাখেন উড। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার শীর্ষ লিগ জেতা প্রথম নিউজিল্যান্ড দল হয় অকল্যান্ড।

বিশ্বকাপে নিউজিল্যান্ড খেলবে ইরান, মিসর ও বেলজিয়ামের বিপক্ষে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের জন্য বিয়ে পিছিয়ে দিলেন নিউজিল্যান্ড গোলরক্ষক

ভাঙ্গায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ঘিরে সংঘর্ষ, আহত ২১

সংকটকালে জনগণের পাশে দাঁড়িয়ে দেশের হাল ধরেছিলেন জিয়াউর রহমান: কৃষিমন্ত্রী

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের বিশেষ উপহার

নতুন প্রজন্মকে শহীদ জিয়ার দেশপ্রেম ও সততা সম্পর্কে জানাতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত : চসিক মেয়র