ভাঙ্গায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ ঘিরে সংঘর্ষ, আহত ২১
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (২৯ মে) সন্ধ্যা ৭টার দিকে এবং আজ শনিবার (৩০ মে) সকাল ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বাবলাতলা বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে আহতদের নাম জানা সম্ভব হয়নি।
আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অনেকে স্থানীয়ভাবেই চিকিৎসা নিয়েছেন। বেশিরভাগই ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদুল আজহার আগে ভিজিএফের চাল কম দেওয়ার অভিযোগ তুলে আকরাম নামের এক যুবক ফেসবুকে লাইভ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার বিকেলে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম সোহাগের সমর্থকদের সঙ্গে আকরামের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পেরিয়ে একই ঘটনা নিয়ে ওই দুই দল আজ শনিবার সকালেও বাবলাতলা বাসস্ট্যান্ডে গিয়ে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ছুঁড়ে সংঘর্ষে জড়ায়।
আরও পড়ুনচুমুরদি ইউনিয়ন পরিষদের ৪ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আনারউদ্দিন মোল্লা বলেন, গতকাল সন্ধ্যায় মারামারি লাগার পর পুলিশ এসে কয়েকঘন্টা এলাকায় ছিল। তখন পরিবেশ শান্ত ছিল। পরে আজ সকালে পুলিশ না থাকায় ওই দুই গ্রুপ আবারও ঢাকা-বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড এবং আশপাশে ছড়িয়ে পরে। এতে অনেকে মাথায় হেলমেট পরে ঢাল-সরকি নিয়ে সংঘর্ষে জড়ায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মো. আক্তার হোসেন বলেন, গতকাল ও আজকের সংঘর্ষে ১৬ জন রোগী আমাদের হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছেন।এদের অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। কেউ কেউ ভর্তি হয়েছেন।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিজানুর রহমান বলেন, একই ঘটনা নিয়ে দুই পক্ষ দুই দফায় সংঘর্ষে জড়িয়েছে। খবর পেয়ে সকাল সাড়ে আটটার দিকে পুলিশ এই সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। মহাসড়কের পাশে ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই সংঘর্ষ করায় মহাসড়কে যানবাহন চলাচলে কোনও সমস্যা হয়নি।
তিনি বলেন, এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ থমথমে থাকলেও নতুন করে সংঘর্ষে জড়ানোর কোনো সুযোগ নেই।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1780133474.jpg)
_medium_1780132542.jpg)
_medium_1780131536.jpg)

_medium_1780128220.jpg)
_medium_1780123946.jpg)


_medium_1780124676.jpg)