ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩০ মে, ২০২৬, ০২:৫২ দুপুর

প্রয়াত খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান

প্রয়াত খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান

যুদ্ধের কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, এ উপলক্ষে একটি বিশেষ সদর দপ্তর গঠন করা হয়েছে এবং জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তবে এখনো আনুষ্ঠানিকভাবে জানাজার তারিখ ঘোষণা করা হয়নি। তেহরানের ইসলামিক প্রোপাগান্ডা কো-অর্ডিনেশন কাউন্সিলের প্রধান মোহসেন মাহমুদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, 'জানাজা আয়োজনের জন্য একটি বিশেষ সদর দপ্তর গঠন করা হয়েছে। বিভিন্ন সংস্থা পরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাজ করছে।'

প্রতিবেদন অনুযায়ী, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে তিন দশকেরও বেশি সময় দায়িত্ব পালনকারী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম আঘাতে নিহত হন। ওই হামলার পর দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেন। তবে হামলায় আহত হওয়ার পর থেকে তিনি জনসমক্ষে খুব কমই দেখা দিয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আরও পড়ুন

গত এপ্রিল মাসে সাবেক সর্বোচ্চ নেতার মৃত্যুর চল্লিশতম দিন উপলক্ষে হাজারো মানুষ স্মরণসভায় অংশ নিলেও যুদ্ধ পরিস্থিতির কারণে পূর্বঘোষিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি। 

মোহসেন মাহমুদি বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজনীয় পরিবেশ তৈরির জন্য কাজ করছে। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া মাত্রই একটি বৃহৎ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা হবে।' তিনি আশা প্রকাশ করেন, ওই অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত খামেনির জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান

ডাকাতিয়া নদীতে নিখোঁজের ১৮ ঘণ্টা পর কলেজছাত্রের লাশ উদ্ধার

দেশ গঠনে নাগরিকদেরকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা ও শ্রদ্ধা

ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস