ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০১:২৬ দুপুর

প্যারিসে পিএসজি সমর্থকদের সহিংসতায় আটক ৪৫

প্যারিসে পিএসজি সমর্থকদের সহিংসতায় আটক ৪৫, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনাল জেতার আনন্দ ছড়িয়ে পড়ে প্যারিসের পথে-প্রান্তরে। তবে সেই আনন্দ ও উদযাপন ছাড়িয়ে যায় মাত্রা। দ্বিতীয় শিরোপার উদযাপনকে ঘিরে শনিবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪৫ জনকে আটক করেছে।

রাত নামার পর হাজারো সমর্থক শঁজেলিজে এলাকায় জড়ো হন। অনেকে ফ্লেয়ার জ্বালিয়ে কিছুক্ষণের জন্য যানচলাচল বন্ধ করে দেয়। প্রায় হাজার বিশেক মানুষ রাস্তায় জড়ো হয় বলে জানায় পুলিশ। তবে কিছু ছোট দল উদযাপনের পরিস্থিতি অশান্ত করে তোলে। বিভিন্ন এলাকায় দোকান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি পুলিশ স্টেশন দখলের চেষ্টা করলে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত ১০টার মধ্যে ৪৫ জনকে আটক করা হয়। এসময় এক পুলিশ সদস্য আহত হন। শহরের রিং রোডও কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে, পরে পুলিশ তা সরিয়ে দেয়। এছাড়া একটি বেকারি ও একটি রেস্তোরাঁ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরও পিএসজির শিরোপা উদযাপনের সময় ফ্রান্সজুড়ে ৫০০-এর বেশি গ্রেপ্তার হয়েছিল, ফলে এবারও শহরজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্যারিসে পিএসজি সমর্থকদের সহিংসতায় আটক ৪৫

বগুড়ার শেরপুরে ঈদের দিনে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় দুই ছাত্র নিহত

কুয়েতের বিমানঘাঁটিতে ইরানের হামলায় আহত ৫ মার্কিনি

‘ইরানে থাকা উচিত হয়নি’: ট্রাম্প

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগ জয়ী পিএসজি