ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ০৫:১৩ বিকাল

সূর্যবংশীকে ‘নতুন ছক্কা মেশিন’ বলে আখ্যা দিলেন ক্রিস গেইল

সূর্যবংশীকে ‘নতুন ছক্কা মেশিন’ বলে আখ্যা দিলেন ক্রিস গেইল

ক্রিকেট বিশ্বে ‘ইউনিভার্স বস’ নামটি উচ্চারণ করলেই সবার আগে মনে আসে ক্রিস গেইলের কথা। এবার সেই নামের সঙ্গে মিল রেখে ভারতীয় তরুণ ব্যাটসম্যান বৈভব সূর্যবংশীকে ডাকা হচ্ছে ‘ইউনিভার্স বেবি বস’ নামে। আর এই নতুন পরিচয়কে যেন আরও জোরালো করলেন স্বয়ং গেইলই।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড দীর্ঘ ১৪ বছর ধরে নিজের দখলে রেখেছিলেন গেইল। ২০১২ সালের আইপিএলে ১৫ ম্যাচে তিনি হাঁকিয়েছিলেন ৫৯টি ছক্কা। তবে এবার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন মাত্র ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। চলতি আসরে ১৫ ম্যাচ খেলেই তার ব্যাট থেকে এসেছে ৬৫টি ছক্কা।

রেকর্ড ভাঙার দিনে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে দুর্দান্ত এক ইনিংস খেলেন বৈভব। মাত্র ২৯ বলে ৯৭ রান করেন তিনি, যেখানে ছিল ১২টি বিশাল ছক্কা। ম্যাচ শুরুর আগে গেইলের রেকর্ড ছুঁতে তার প্রয়োজন ছিল আর মাত্র ছয়টি ছক্কা।

বৈভবের ঝড়ো ইনিংসের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করেন গেইল। টিভি পর্দায় ভেসে ওঠা ‘ইউনিভার্স বেবি বস’ লেখা একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য ক্রিকেটার বৈভব! দারুণ বিনোদন দিয়েছে এই তরুণ। নতুন ছক্কা মেশিন।’

আরও পড়ুন

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো সবচেয়ে বড় ছক্কার রাজা গেইলই। এই ফরম্যাটে তার মোট ছক্কার সংখ্যা ১ হাজার ৫৬টি, যা এখনো কেউ স্পর্শ করতে পারেননি। তবে অল্প বয়সেই বৈভব যেভাবে ছক্কা হাঁকাচ্ছেন, তাতে তাকে ঘিরে তৈরি হয়েছে বড় প্রত্যাশা। টি-টোয়েন্টিতে মাত্র ৩৩ ইনিংসেই তার ছক্কার সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। এছাড়া লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৮ ইনিংসে তিনি মেরেছেন ২৩টি ছক্কা।

এদিন গেইলের আরেকটি রেকর্ড ছোঁয়ার কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন বৈভব। আইপিএলের দ্রুততম শতকের রেকর্ড গেইলের, তিনি ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভব ২৮ বলেই পৌঁছে গিয়েছিলেন ৯৭ রানে। তবে পরের বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হওয়ায় শতকের স্বাদ আর পাওয়া হয়নি তার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূর্যবংশীকে ‘নতুন ছক্কা মেশিন’ বলে আখ্যা দিলেন ক্রিস গেইল

প্রটোকল ভেঙে যুবকের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

ছোট ভাই আরাফাত কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

কোরবানি দিতে গিয়ে আহত হয়ে ঢামেকে ৮০ জন

৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণাঃ রসিক প্রশাসক

বগুড়ার সারিয়াকান্দিতে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক স্বামী আটক