ছোট ভাই আরাফাত কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি এ জিয়ারত করেন।
এর আগে সকাল ৯টায় তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম বাবা-মার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
আরও পড়ুনবাবা-মার কবর জিয়ারত শেষে তিনি সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এ সময় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1779961606.jpg)
_medium_1779962253.jpg)
_medium_1779960191.jpg)




