ছোট ভাই আরাফাত কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

ছোট ভাই আরাফাত কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তিনি এ জিয়ারত করেন।

এর আগে সকাল ৯টায় তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং মরহুম বাবা-মার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

বাবা-মার কবর জিয়ারত শেষে তিনি সরাসরি বনানী কবরস্থানে যান। সেখানে তিনি ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/170553