ভিডিও বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ১০:৩৫ দুপুর

বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী

বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী

বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

আজ বৃহস্পতিবার (২৮ মে) রাজশাহীতে ঈদের নামাজ শেষে তিনি এ কথা বলেন।

রাজশাহীতে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে। সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এই নামাজে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ ঈদগাহে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মুসল্লিরা। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়।

নামাজ শেষে মিজানুর রহমান মিনু বলেন, বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শান্তিপূর্ণ সহাবস্থান জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কাজ করে যেতে হবে।

আরও পড়ুন

রাজশাহীর শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ছাড়াও সকাল ৭টা ও ৮টায় টিকাপাড়া মহানগর ঈদগাহে এবং সকাল ৮টায় বড় মসজিদ সংলগ্ন সাহেব বাজার জিরোপয়েন্টে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন। কুরবানির বর্জ ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় আড়াই হাজার পরিচ্ছন্ন কর্মী সকাল থেকে শুরু করে রাত ১০টার মধ্যে পুরো নগরীর বর্জ্য পরিষ্কার করবেন বলে জানানো হয়েছে কর্পোরেশনের পক্ষ থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ভূমিমন্ত্রী

চিড়িয়াখানায় জায়গা হলো ‘ডোনাল্ড ট্রাম্পে’র

রাজারবাগে ঈদের নামাজ আদায় করলেন আইজিপি

ঈদের নামাজ শেষে বাবা-মার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, থাকতে পারে গরমের অস্বস্তি