ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ১১:০৯ রাত

ঢাকায় আসছেন অনুপম রায়

অনুপম রায়

পশ্চিমবঙ্গের শিল্পী হলেও অনুপম রায় বাংলাদেশেও সমান জনপ্রিয়। তাঁর কথা, সুর আর কণ্ঠ এক যুগের বেশি সময় ধরে মুগ্ধ করে চলেছে দুই বাংলার শ্রোতাদের। ভক্তদের টানে অনেকবার বাংলাদেশে এসেছেন অনুপম। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজিত কনসার্টে গান শুনিয়েছেন।

অনুপম সব সময়ই বলে এসেছেন, বাংলাদেশের শ্রোতাদের গানের বোধ ও ভালোবাসা তাঁকে বারবার এ দেশে টেনে আনে। ওপার বাংলার মতো এ দেশেও তাঁর অগণিত ভক্ত-অনুরাগী রয়েছে, যাঁরা প্রিয় শিল্পীকে সামনাসামনি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। তবে দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ভক্তরা অনুপম রায়ের দেখা পাচ্ছিলেন না। অনুপম নিজেও মিস করছিলেন এই মুহূর্তগুলো।

অবশেষে বাংলাদেশের গানপাগল শ্রোতাদের জন্য এল সুখবর। নিজের চেনা সুর আর মন ছোঁয়া গানের ম্যাজিক নিয়ে আবারও ঢাকায় আসছেন অনুপম রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর নতুন কনসার্টের ঘোষণার পর থেকে অনুপমের এই ঢাকা সফর নিয়ে ভক্তদের মাঝে তুমুল উন্মাদনা ও উদ্দীপনা তৈরি হয়েছে।

আরও পড়ুন

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, আগামী ২৬ জুন ঢাকায় আয়োজিত একটি কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। সাথে থাকবে তাঁর গানের দল দ্য অনুপম রায় ব্যান্ড। কনসার্টের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। 

তবে বৃষ্টির বিষয়টি মাথায় রেখে কোনো ইনডোর ভেন্যুতে কনসার্টটি করার ইচ্ছা আয়োজকদের। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে টিকিট বিক্রি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় আসছেন অনুপম রায়

কোরবানি শুধু পশু জবাই নয়, মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা: প্রধানমন্ত্রী

লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর আল-আকসা মসজিদ

মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে অনেক কষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

ঈদে মেহেদি রাঙা হাতে ভক্তদের নজর কাড়লেন মিম