ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ১০:১৫ রাত

মিউজিক ভিডিও নিয়ে আসছেন মৌ

মৌ

আবারও মিউজিক ভিডিওতে ফিরছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘পেনসিল হিল’ শিরোনামের গান ভিডিওতে দেখা যাবে তাকে, যেটি পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানটি গেয়েছেন সংগীতশিল্পী আসিফ আলতাফ। একই সঙ্গে তিনি গানটির কথা লিখেছেন এবং সুরও করেছেন। মিউজিক ভিডিওতে মৌয়ের সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে গায়ককেও।

নতুন কাজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মৌ বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে ‘আমার গরুর গাড়িতে’ গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম। এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই; কিন্তু করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন জানালেন ‘পেনসিল হিল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে। নাম শুনে বেশ আগ্রহ হলো। গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। রাজি হয়ে গেলাম।”

আরও পড়ুন

জানা গেছে, ঈদের আগের রাতে গানটি আসিফের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিউজিক ভিডিও নিয়ে আসছেন মৌ

ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি

কাল ঢাবির মুসলিম শিক্ষার্থীদের জন্য তিনটি গরু কোরবানি করবে ছাত্রশিবির

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

বসুন্ধরা শপিংমলে ৬ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

বৃষ্টির কারণে মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশু রাখা হয়: প্রতিমন্ত্রী শাহে আলম