ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৬ মে, ২০২৬, ০৯:৫৫ রাত

সম্ভব হলে কোনোদিন বিয়েই করতাম না: সোহেল খান

অভিনেতা সোহেল খান।

ছোট পর্দা ও বড় পর্দা দুই-ই মিলিয়ে কাজ করেন অভিনেতা সোহেল খান। একেক সময় একেকটি ভিন্নধর্মী চরিত্র নিয়ে হাজির হন তিনি। এবার সময় টিভির ক্যামেরায় ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন অবলিলায়।
 
বিয়ে প্রসঙ্গ নিয়ে তিনি নিজের জীবন মিলিয়ে কথা বলেছেন। বেশ আক্ষেপের সুরেই সোহেল বলেন, ‘আগে যদি জানতাম মেয়ে মানুষের এত ঝামেলা তাহলে বিয়েই করতাম না। একাই জীবন কাটিয়ে দিতাম।’
 
 
স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে বলেন, আগেকার দিনে স্বামী-স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক ছিল এখন আর তেমন দেখা যায় না। যে যার মতো হয়ে গেছে। সেই আন্তরিকতা আর নাই।’
 
সোহেল খান বললেন, ‘আগে দেখতাম মা রান্না করছেন আর বাবা পাশে বসে রয়েছেন। এছাড়া একজন খেলে অন্যজন পাশে বসেও থাকত। সম্পর্কগুলো খুব সুন্দর ছিল। এখন সময় বদলে গেছে।’
 
 
ভালোবেসে বিয়ে করেছিলেন সোহেল খান। সাধারণ জীবন কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। অভিনয় নিয়ে ভাবতে কিংবা কাজ নিয়ে গঠনমূলক চিন্তাই তিনি করে যেতে চান। বুবলী-সিয়ামের ‘জংলি’ সিনেমায় অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন সোহেল খান তবে নাটকে অসংখ্য কাজ করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্ভব হলে কোনোদিন বিয়েই করতাম না: সোহেল খান

ঈদুল আজহা উপলক্ষে ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হাসিনা বিদ্যুৎ বিভাগে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: জ্বালানিমন্ত্রী

এবারের ঈদে ১ কোটি পশু কোরবানি হবে: প্রাণিসম্পদমন্ত্রী

অলস স্বভাবের ষাঁড়, নাম দেওয়া হলো 'কমিশনার'