ভিডিও বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৭ মে, ২০২৬, ১০:৪৯ রাত

লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর আল-আকসা মসজিদ

লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর আল-আকসা মসজিদ

পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করতে ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অংশ নেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি মুসলিম। চার দিনব্যাপী ঈদের প্রথম দিনে বুধবার (২৭ মে) ঈদের জামাতে অংশ নিতে আল-আকসা প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ ছিল।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত জেরুজালেমের পুরাতন শহরে ও আল-আকসা মসজিদ চত্বরে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা সত্ত্বেও মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজ আদায় করেন ১ লাখ ৪০ হাজার ফিলিস্তিনি।

প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যমতে, ঈদের আগে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় ফিলিস্তিনি শহরগুলোতে অভিযান চালিয়ে দোকান মালিকদের ব্যবসা বন্ধ করতে বাধ্য করে। এ ছাড়া আবাসিক এলাকায় ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন

ফিলিস্তিনি সরকার সরকারি কর্মচারীদের বেতনের কিছু অংশ কেটে দেওয়ার পরও, ঈদুল আজহার ছুটির কেনাকাটায় মানুষ শহরের বাজার ও কেন্দ্রগুলোতে অনেক ভিড় করছিল। ঠিক এই ব্যস্ত সময়েই অভিযানগুলো চালানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাখো মুসল্লির উপস্থিতিতে মুখর আল-আকসা মসজিদ

মন্ত্রী হওয়ার পর অর্থনৈতিকভাবে অনেক কষ্টে আছি: সমাজকল্যাণমন্ত্রী

রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের মৃত্যু

ঈদে মেহেদি রাঙা হাতে ভক্তদের নজর কাড়লেন মিম

মিউজিক ভিডিও নিয়ে আসছেন মৌ

ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ হিসেবে পরিণত করতে চায় বিসিবি