ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৫ মে, ২০২৬, ১০:৫৫ রাত

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর ভর্তি অনিশ্চয়তা, সহায়তা করলেন ছাত্রদল নেতা

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর ভর্তি অনিশ্চয়তা, সহায়তা করলেন ছাত্রদল নেতা

ঢাবি প্রতিনিধি : আর্থিক সংকটের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক মেধাবী শিক্ষার্থীর অনার্স শেষ বর্ষে ভর্তি সংক্রান্ত অনিশ্চয়তা দূর করতে আর্থিক সহায়তা দিয়েছেন ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক। গতকাল রবিবার (২৪ মে) তার ব্যক্তিগত সহায়তায় ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হন।

মো. তরিকুল ইসলাম তারিক জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থী ঢাবির দর্শন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র এবং বর্তমানে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

আজ সোমবার (২৫ মে) ছিল তাঁর অনার্স শেষ বর্ষে ভর্তির নির্ধারিত শেষ দিন। কিন্তু পারিবারিক আর্থিক সংকটের কারণে যথাসময়ে ভর্তি ফি জোগাড় করতে ব্যর্থ হন তিনি। পরবর্তীতে ওই শিক্ষার্থী সলিমুল্লাহ মুসলিম হলের নিজ এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে ছাত্রদল নেতা তরিকুলের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি জানার পর তরিকুল ইসলাম তথ্য যাচাই করে সত্যতা নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে ভর্তির প্রয়োজনীয় সম্পূর্ণ অর্থ পরিশোধের ব্যবস্থা করেন।

আরও পড়ুন

সহায়তা পাওয়া শিক্ষার্থী জানান, সঠিক সময়ে আর্থিক সহযোগিতা পাওয়ায় তাঁর শিক্ষাজীবনের বড় একটি সংকট কেটে গেছে এবং তিনি নতুন করে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই ছাত্ররাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থীর পড়াশোনা শুধুমাত্র অর্থের অভাবে ব্যাহত হবে—এটি মেনে নেওয়া যায় না। সেই দায়িত্ববোধ থেকেই ব্যক্তিগতভাবে ওই শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থাভাবে ঢাবি শিক্ষার্থীর ভর্তি অনিশ্চয়তা, সহায়তা করলেন ছাত্রদল নেতা

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

বগুড়ার ধুনটে ল্যাম্পি স্কিন রোগে কোরবানির জন্য প্রস্তুত গরুসহ মৃত্যু ৮, আক্রান্ত শতাধিক

ঈদের আর মাত্র ২ দিন বাকি এখনও জমে উঠেনি দা, বটি ছুরি’র বাজার 

বগুড়ার সোনাতলায় কোরবানির পশুর হাট জমে উঠেছে : দাম আকাশচুম্বী

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান