ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ০১:৩৮ দুপুর

ঈদের দীর্ঘছুটিতে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা

ঈদের দীর্ঘছুটিতে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা

ঢাবি প্রতিনিধি ; পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটি শুরু হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। 
 
আজ (২২ মে ) শুক্রবার সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে দেখা যায় বাড়ি ফেরার ব্যস্ততা। কেউ বাসে, কেউ ট্রেনে আবার কেউ লঞ্চযোগে নিজ নিজ গন্তব্যে রওনা হন।
 
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের সামনে শিক্ষার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ব্যাগপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে অনেকে বন্ধুদের সঙ্গে বিদায় বিনিময় করে বাড়ির পথে যাত্রা করেন। রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার ও রেলস্টেশনেও ঢাবি শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
 
শিক্ষার্থীরা জানান, পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন তারা। অনেকে আবার সেমিস্টার পরীক্ষা ও ক্লাসের চাপ শেষে কিছুটা স্বস্তির সময় কাটানোর সুযোগ পাচ্ছেন।
 
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ  ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে প্রায় এক মাস ক্লাস  সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি শেষে আগামী ২২ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময় অনুযায়ী পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু হবে।
 
এদিকে ঈদযাত্রাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আবাসিক হলগুলোতে প্রয়োজনীয় নজরদারি বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত শিক্ষকের ডিএনএ নমুনা সংগ্রহ

ঈদের দীর্ঘছুটিতে বাড়ির পথে ঢাবি শিক্ষার্থীরা

ঢাকাসহ ৪ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম