ফের বাবা হলেন ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলম
ফের ছেলে সন্তানের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম। জানা গেছে গতকাল রাত পৌনে ৯টার দ একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী তুলতুল ইসলাম। ‘ব্যাচেলর পয়েন্ট’র হাবু ভাই খ্যাত এ অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল বুধবার (২০ মে) পৌনে ৯টার দিকে কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আমার স্ত্রী।’
এর আগে বুধবার সাড়ে ৯টার দিকে সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সুখবরটি জানান অভিনেতা। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ দ্বিতীয়।’
এদিকে গত বছরের ১০ জুলাই প্রথম ছেলে সন্তানের বাবা হয়েছিলেন চাষী আলম।
আরও পড়ুনগত বছর ২৫ আগস্ট তুলতুল ইসলামকে বিয়ে করেন চাষী আলম। গুলশানের একটি রেস্তোরাঁয় বসেছিল তাঁর বিয়ের আসর। পারিবারিকভাবে বিয়ে করছেন উল্লেখ করে সে সময় চাষী বলেছিলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে। কাল গুলশানের একটি রেস্তোরাঁয় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779366393.jpg)
_medium_1779363823.jpg)
_medium_1779362408.jpg)





