ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৯:৫৩ রাত

এবারের ঈদেও বুবলীর সিনেমা

বিনোদন ডেস্ক ঃ আসছে ঈদে এরইমধ্যে বেশ কয়েকটি সিনেমা মুক্তির কথা চলছে। সেই তালিকায় রয়েছে শবনম বুবলী অভিনীত ‘পিনিক’ সিনেমাটি। রোজার ঈদে বুবলী অভিনীত ‘প্রেশার কুকার’ ছবিটি মুক্তি পেয়েছিল। রায়হান রাফী পরিচালিত সেই ছবিতে এ নায়িকার অভিনয় বেশ প্রশংসিত হয়।

তবে এ ছবির পর আর নতুন কোনো ছবির শুটিং করেননি বুবলী। গত কিছুদিন ব্র্যান্ড ফটোশুট কিংবা প্রমোশনের বাইরে তাকে আর কোনো কিছুতে পাওয়া যায়নি। এর মধ্যে তার ফের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়। যদিও সেই গুঞ্জন বিষয়ে এখনো সরাসরি কিছু বলেননি বুবলী।

তবে জানা গেছে, গত ঈদের একাধিক অনুষ্ঠানে তাকে পাওয়া গেলেও এবারের ঈদের কোনো অনুষ্ঠানে থাকছেন না বুবলী। তবে ঈদে ‘পিনিক’ দিয়েই সবার সামনে আসবেন তিনি। এ ছবির শুটিং হয়েছে বেশ আগে। একাধিকবার মুক্তির কথা চললেও এটি আলোর মুখ দেখেনি। এ ছবিতে বুবলীর নায়ক আদর আজাদ। রহস্য আর মনস্তাত্ত্বিক টানাপড়েনে ভরা এ গল্পে প্রথমবারের মতো নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন এ নায়িকা। সিনেমা সংশ্লিষ্টদের মতে, এটি তার ক্যারিয়ারের অন্যতম সাহসী সিদ্ধান্ত।

আরও পড়ুন

এদিকে ছবিটি নিয়ে বুবলী বলেন, এটি অনেক আলাদা গল্পের ছবি। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। আমার বিশ্বাস, ঈদে এ ছবির মাধ্যমে অন্যরকম বিনোদন পাবেন দর্শক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঈদ উপলক্ষে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পানিতে ভাসছে দুটি বিদ্যালয়