ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৭:২৩ বিকাল

টলিউড অভিনেতা সোহমকে প্রাণনাশের হুমকি

টলিউড অভিনেতা সোহমকে প্রাণনাশের হুমকি

পুরনো একটি সিনেমার অগ্রিম টাকা ফেরতকে কেন্দ্র করে উত্তপ্ত হলো টলিউড। অভিনেতা সোহম চক্রবর্তী অভিযোগ করেছেন, এক প্রযোজকের কাছ থেকে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। বিষয়টি ঘিরে এখন আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, ঘটনার সূত্রপাত ২০১৮ সালের এক বাংলা সিনেমা নিয়ে। মহুয়া চক্রবর্তীর পরিচালনায় ওই ছবিতে কাজ করার কথা ছিল সোহমের। চুক্তি অনুযায়ী, অভিনেতাকে অগ্রিম ১৫ লাখ টাকা দেয়া হয়। তবে পরিচালক পরে অভিযোগ তোলেন, প্রযোজকের আচরণ ভালো না হওয়ায় তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ছবিটি আর তৈরি হয়নি।

সাম্প্রতিক প্রযোজক তরুণ দাস অগ্রিম দেয়া ১৫ লাখ টাকা ফেরত চান বলে অভিযোগ। কিন্তু সোহমের দাবি, নিয়ম অনুযায়ী কাজ শুরু হয়ে গেলে বা অভিনেতা নিজে সরে না দাঁড়ালে সেই টাকা ফেরত দেয়ার বাধ্যবাধকতা নেই। তাই তিনি টাকা ফেরত দিতে রাজি হননি। অন্যদিকে প্রযোজকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, শুটিংয়ের জন্য একাধিকবার ডেট চাওয়া হলেও সোহম তা দেননি, যার কারণে কাজ এগোয়নি।

আরও পড়ুন

গত মঙ্গলবার (১৯ মে) রাতে বিতর্ক আরও বাড়ে। সোহমের অভিযোগ, ওই রাতে প্রযোজক তাকে ফোন করে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এরপরই তিনি বিষয়টি আইনি পথে নেয়ার সিদ্ধান্ত নেন। ঘটনাটি এখন টলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টলিউড অভিনেতা সোহমকে প্রাণনাশের হুমকি

বগুড়ায় গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

বগুড়ায় মাছচাষিসহ জোড়া খুনের মামলার আসামির জামিন নামঞ্জুর 

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু

টিসিবির নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই চাকরির সুযোগ