ভিডিও শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ০৬:২৬ বিকাল

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

‘রাগ করলা’ দিয়ে ফেসবুক সয়লাব, রুচির দুর্ভিক্ষ বললেন নিলয়

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ‘রাগ করলা’ সংলাপ। পোস্টের ক্যাপশন, কমেন্ট কিংবা রিলস—সব জায়গাতেই এই বাক্যটি ব্যাপকভাবে ব্যবহার করছেন নেটিজেনরা। মুহূর্তেই এটি বাংলাদেশে একটি ট্রেন্ডিং বিষয় হয়ে ওঠে।

বিষয়টি নিয়ে নেটিজেনদের অতিরিক্ত উন্মাদনার এবার সমালোচনা করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ভাইরাল বিষয়বস্তু নিয়ে সাধারণ মানুষের এই অতি-উৎসাহকে ‘রুচির দুর্ভিক্ষ’ বলে উল্লেখ করেন। 

ফেসবুক পোস্টে কড়া সমালোচনা করে নিলয় লেখেন, ‘রাগ করলা, রাগ করলা বলতে বলতে তাকে ভাইরাল করো, তারপর তাকে দিয়ে শোরুম উদ্বোধন করাও। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইনভাইট করে অ্যাওয়ার্ড দাও। তারপর স্ট্যাটাস দাও, রুচির দুর্ভিক্ষ।’ 

মূলত কোনো সাধারণ বিষয় বা ব্যক্তিকে হঠাৎ ভাইরাল করে পরে সেটিকে ঘিরে বাণিজ্যিক ও সামাজিকভাবে ব্যবহার করার যে প্রবণতা বাংলাদেশে দেখা যায়, অভিনেতা সেদিকেই ইঙ্গিত করেছেন।

আরও পড়ুন

তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একটি বড় অংশ অভিনেতার এই বক্তব্যের সঙ্গে একমতও পোষণ করেছেন। 

উল্লেখ্য, সম্প্রতি ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এক কথিত কবিরাজকে। যিনি সাধারণত ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক’ এ ধরনের সংলাপ বলে আলোচনায় এসেছেন। জানা গেছে, ওই ব্যক্তি আসলে একজন অভিনেতা, যার নাম ঈমান আলী এবং তিনি গাজীপুরে বসবাস করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বাংলাদেশে বিশ্বকাপের খেলা দেখার দুয়ার খুললো

ইরানের রাডার স্থাপনায় হামলা চালাল যুক্তরাষ্ট্র 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে সভা

রংপুর মেডিকেলে দালালকে ধরে অভিনব শাস্তি!

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত