ভিডিও শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬ ০৬:৫৩ পিএম

ঈদে অভিষেক মিথিলার

বিনোদন ডেস্ক ঃ বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন তানজিয়া জামান মিথিলা। সর্বশেষ গত বছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে সেরা ৩০-এ জায়গা করে নেন তিনি। একাধিক পর্বে সেরা ৫ এর তালিকায় আসেন মিথিলা। মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এটাই সর্বোচ্চ সাফল্য বাংলাদেশের। এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য তুলে নিয়েছেন তিনি। এর আগে ২০২১ সালে অভিনয় করেন বলিউডের ‘রোহিঙ্গা’ ছবিতে। তবে মিথিলা অপেক্ষায় ছিলেন আরও বড় সুযোগের। সেই অপেক্ষার অবসান হয়েছে চলতি বছর। তিনি সুযোগ পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয়ের। আগামী ঈদের ছবি ‘রকস্টার’-এ অভিনয় করেছেন তিনি। এতে শাকিবের বিপরীতে দুই নায়িকার মধ্যে মিথিলা একজন। আরেকজন হলেন সাবিলা নূর। ছবিটি পরিচালনা করছেন আজমান রুশো। এরইমধ্যে ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন মিথিলা। তবে নিজের লুক কিংবা চরিত্রের কোনো কিছুই এখন পর্যন্ত সামনে আনেননি তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের খেলা কখন, দেখবেন যেভাবে 

পুলিশের বিরুদ্ধে ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ

মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ সতর্ক অবস্থানে

পুলিশের বিবৃতি: সেই শিবির নেতা অপহরণ নয় আত্মগোপনে ছিলেন

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১-১ গোলের ড্রতে থামল কানাডা-বসনিয়ার রোমাঞ্চকর লড়াই