ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৮:২৭ রাত

‘মেঘলা আকাশ’ থেকে এবার স্টেজ শোতে একসঙ্গে দিঠি-অপু

‘মেঘলা আকাশ’ থেকে এবার স্টেজ শোতে একসঙ্গে দিঠি-অপু

কিছুদিন আগেই ঘোষনা আসে যে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘মেঘলা আকাশ’ গানটি শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তারই মেয়ে দিঠি আনোয়ার ও এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী অপু আমানের কন্ঠে।

গানটির সুর সঙ্গীত করেছেন অপু আমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তিনি। ‘মেঘলা আকাশ’ আর কিছুদিনের মধ্যেই ইউটিউবে প্রকাশ পাবে।এরইমধ্যে দিঠি জানালেন তিনি এবং অপু আমান রাজধানীর বারিধারার একটি ক্লাবে দুদিন আগে আয়োজিত একটি অনুষ্ঠানে একসঙ্গে একইমঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন তারা দুজন।

দিঠি আনোয়ার বলেন,‘ মূলত হারানো দিনের গানগুলোই আমরা গেয়েছি। কখনো আমি একা গেয়েছি কখনো আমরা দুজনে গেয়েছি। মধ্যাহ্ন ভোজের পূর্ব পর্যন্ত আমরা গান গেয়েছি। তবে মধ্যাহ্ন ভোজ শেষে সবার অনুরোধে আবারো দুজন গান গেয়েছি। মূলত আয়োজকরা সবাই নারী ছিলেন এবং সবারই ইচ্ছে ছিলো হারানো দিনের গান শোনার। আর অপুর সঙ্গে অনেকদিন পর একই স্টেজ-এ গান গাইলাম। খুউব ভালোলেগেছে।’

আরও পড়ুন

অপু আমান বলেন,‘ দিঠি আপার সঙ্গে সম্পর্কটা পারিবারিক। তারসঙ্গে এর আগেও স্টেজ শোতে, টিভি শোতে গান গেয়েছি। কিন্তু সেদিনের অনুষ্ঠানটা একটু অন্যরকম ছিলো। সত্যি বলতে কী পুরোনো দিনের বাংলা গান গাইতে সবসময়ই আমার ভীষণ ভালোলাগে। আর গান গাইতে গিয়ে দেখি যে অধিকাংশ গানই গাজী চাচার লেখা। তখন স্বাভাবিকভাবে দিঠি আপা সঙ্গে থাকলে গানগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে উঠে। এই আয়োজনে আমাকে সঙ্গে রাখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিঠি আপাকে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা।’

এদিকে আগামী ঈদের পরপরই দিঠি চলে যাবেন যুক্তরাষ্ট্রে তার দুই ছেলের কাছে। সেখান থেকে আগামী জুলাইতে তিনি দেশে ফিরবেন। এদিকে অপু আমান তার নিজের কিছু মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি কিছু টিভি শো, কিছু স্টেজ শো নিয়েও তিনি ব্যস্ত সময় পার করছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেঘলা আকাশ’ থেকে এবার স্টেজ শোতে একসঙ্গে দিঠি-অপু

বগুড়ায় লিচু কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন ক্রেতারা

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু

রংপুরের বদরগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনেও হাসি নেই কৃষকের মুখে

কেরানীগঞ্জে ১৫ লাখ টাকার অবৈধ রেণু পোনা জব্দ

কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই অপসারিত হবে বর্জ্য: ডিএসসিসি প্রশাসক