ইরান সফরে পাকিস্তানি সেনাপ্রধান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের তেহরান সফরের মূল লক্ষ্য হলো ইরানের সঙ্গে চলমান মতপার্থক্য কমিয়ে আনা এবং একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারকের পথে অগ্রগতি অর্জন করা। এমনটাই জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ।
প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে বর্তমানে সামগ্রিক কাঠামো, বিভিন্ন খুঁটিনাটি বিষয় এবং আস্থা-নির্মাণমূলক পদক্ষেপ নিয়ে ইরানের প্রস্তাবিত খসড়া আলোচনা করা হচ্ছে।প্রতিবেদন অনুযায়ী, উপস্থাপিত খসড়াটি দুই পক্ষের মধ্যে বিদ্যমান কিছু ব্যবধান কমাতে সহায়তা করেছে। তবে ব্যবধান আরও কমাতে হলে ওয়াশিংটনের পক্ষ থেকে “যুদ্ধের প্রলোভন” বন্ধ হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনআইএসএনএ আরও জানায়, সেনাপ্রধান মুনিরের এই সফরের উদ্দেশ্য হলো বাকি মতপার্থক্যগুলো কমিয়ে এনে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক ঘোষণার পর্যায়ে পৌঁছানো।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







