ভিডিও মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৯ মে, ২০২৬, ১২:৩২ রাত

পাঁচ হলে আংশিক কমিটি ঘোষণা করলো ঢাবি ছাত্রশক্তি

ছবি : সংগৃহীত, পাঁচ হলে আংশিক কমিটি ঘোষণা করলো ঢাবি ছাত্রশক্তি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয়টি আবাসিক হলে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।

সোমবার (১৮ মে )সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। যেসব হলে কমিটি ঘোষণা করা হয়েছে সেগুলো হলো— স্যার এ. এফ. রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ,কবি জসীম উদ্‌দীন হল, ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌ হল এবং শেখ মুজিবুর রহমান হল। ঘোষিত কমিটিতে স্যার এ এফ রহমান হল শাখার আহ্বায়ক করা হয়েছে জাহেদ হাসান এবং সদস্য সচিব করা হয়েছে জাকি তাজওয়ারকে ।

বঙ্গমাতা হল শাখায় আহ্বায়ক হয়েছেন নীতিকা নাওয়ার ও সদস্য সচিব হয়েছেন নাবিলা তালুকদার। কবি জসিম উদদীন হল শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুরুল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হয়েছেন নাইমুর রহমান রিদম। শহীদুল্লাহ হল শাখার আহ্বায়ক হয়েছেন , রিয়াদুস সালেহীন,সদস্য সচিব করা হয়েছে আবু নাঈম জমিদারকে।

আরও পড়ুন

শেখ মুজিবুর রহমান হল শাখার আহ্বায়ক হয়েছেন মোঃ মহিউদ্দিন এবং সদস্য সচিব হয়েছেন মোঃ তৈয়েবুর রহমান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী এবং সাধারণ সম্পাদক আল আমিন সরকার এ কমিটির অনুমোদন দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ হলে আংশিক কমিটি ঘোষণা করলো ঢাবি ছাত্রশক্তি

মদরিচকে অধিনায়ক করে ক্রোয়েশিয়ার বিশ্বকাপ দল ঘোষণা

মোহাম্মদপুরে সড়কে মিললো মানুষের মাথার খুলি-হাড়

৬ ব্যাংক থেকে ১০০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

বগুড়ায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু

দিনাজপুরের ঘোড়াঘাটে কোরবানির পশু বিক্রি নিয়ে সতর্ক অবস্থানে প্রাণিসম্পদ দপ্তর