ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬ ০৭:২৫ পিএম

রংপুরের বদরগঞ্জে বাবাকে নেশাগ্রস্ত ছেলের মারধর, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

রংপুরের বদরগঞ্জে বাবাকে নেশাগ্রস্ত ছেলের মারধর, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে বাবাকে মারধরের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ছেলেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে। দণ্ডপ্রাপ্ত ছেলের নাম শাকিল আহমেদ(২০)। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলাই এলাকার সরকার পাড়ার তফছের আলীর ছেলে।

জানা যায়, শাকিল আহমেদ বেশ কিছুদিন আগে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর প্রায়ই সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে বাবা-মাকে মারধর করে। এলাকার লোকজনসহ আত্মীয়-স্বজনরা তাকে শোধরানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

এ অবস্থায় গতকাল শনিবার দুপুরে সে অন্য দিনের ন্যায় নেশাগ্রস্ত অবস্থায় বাবা তফছের আলীকে মারধর করতে থাকে।  জীবন বাঁচাতে তফছের আলী ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য প্রার্থনা করেন। পরে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাকিল আহমেদকে আটক করে।

আরও পড়ুন

গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাকিলকে তিন মাসের কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যাণ্ড শাহাদাৎ হোসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংককে আবার এস আলমের হাতে দেওয়ার চেষ্টা করা হচ্ছে : নাহিদ ইসলাম

দিনাজপুরের পার্বতীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, ১১ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর

ব্রাজিল ম্যাচের আগে দুই পরিবর্তন মরক্কোর

নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্নাতক পাসেই আবেদন