ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬ ০৬:৪৯ পিএম

২য় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

২য় দিনের খেলা শেষ করলো বাংলাদেশ

দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেন বোলাররা। টপ অর্ডার ব্যর্থতার পর পাকিস্তানের লেজের সারির ব্যাটাররা কিছুটা লড়াই করলেও প্রথম ইনিংসে লিড পেয়েছে স্বাগতিকরা। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও স্কোর বোর্ডে একশর বেশি রান যোগ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ফলে দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে টাইগাররা।

দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬ রানের। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৭৮ রান, আর পাকিস্তান করেছে ২৩২ রান।

আগের দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। এদিন সকালের সেশনেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় বাংলাদেশ। লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। মিডল অর্ডারে একমাত্র বাবর আজম লড়াই করেছেন। এ ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি।

আরও পড়ুন

বাবর ৬৮ রান করে নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন। এরপর সালমান আলি আগা-মোহাম্মদ রিজওয়ানরা চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি। দুজনেই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ১৮৪ রানে ৮ উইকেট হারানো পাকিস্তান দুইশ ছুঁয়েছে লেজের সারির ব্যাটারদের কল্যাণে। ৯ নম্বরে নামা সাজিদ খান করেছেন ২৮ বলে ৩৮ রান। শেষ পর্যন্ত ২৩২ রানে থামে পাকিস্তান, ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়